রুট কিঃ লিনাক্স অপেরেটিং সিস্টেম থেকে শব্দটি এসেছে । যারা রুট পারমিশন নিয়ে ডিভাইস চালায় তাদেরকে টেকনোলজি এর ভাষায় রুট ইউজার বা সুপার ইউজার বলা হয়। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড় রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক। আপনি যখন কোন মোবাইল ফোনের রুট করবেন তারমানে আপনি ঐ ফোনের সুপার ইউজার হওয়ার পারমিশন পেলেন। এই পারমিশন থাকলে আপনি আপনার ফোনের মদ্ধে যা ইচ্ছে তাই করতে পারবেন। আর রুট করলে আপনি ফোনের ওয়ারেন্টি হারিয়ে ফেলবেন অর্থাৎ আপনি কোন ধরনের ওয়ারেন্টি সার্ভিস পাবেন না। এজন্য খুব প্রয়োজন ছাড়া ওয়ারেন্টি শেষ হওয়ার আগে রুট করবেন না। রুট করার অনেকগুল সুবিধা আছে আবার অসুবিধা আছে নিচে পয়েন্ট আকারে দিচ্ছি কষ্ট করে পরে নিবেন।


সুবিধাগুল আগে পড়ে নেন 

১। সব থেকে গুরুত্বপুর্ন সুবিধা আপনি বিল্ট ইন এপ্স অর্থাৎ অপারেটিং সিস্টেমে ফোনের সাথে যে এপ্স গুল থাকে যেগুল চাইলেও ডিলিট করা যায় না সেগুল আগে ডিলিট করতে পারবেন। সেই সাথে আপনার ফোনের মেমরি অনেক খালি হয়ে যাবে।

২। এমন অনেক এপ্স আছে প্লেস্টরে। যা রুট না করলে আপনি চালাতে পারবেন না। সেগুল অনায়াসে চালাতে পারবেন। আমি কিছুদিন আগে মোবাইলে ওয়াইফাই সেভ পাসয়ার্ড কিভাবে বের করা যায় চেস্টা করেছিলাম কিন্তু ফোন রুট করা না থাকায় আমাকে থেমে যেতে হয়েছে। 

৩। আপনি যখন অপ্রয়োজনীয় এপ্স গুল ডিলিট করবেন তখন আপনার মোবাইলের ব্যাটারি অনেকখন চার্জ থাকবে। র‍্যাম কম ব্যাবহার হবে। 

৪। কোন এপ্সটি আপনি ব্যাবহার করবেন আর কোন এপ্সটি আপনি ব্যাবহার না করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেটি আপনি সেট করে দিতে পারবেন।

সেই সাথে কোন এপ্স কতটুকু র‍্যাম রম ব্যাবহার করবে সেটাও ঠিক করবেন আপনি।

৫। প্লে স্টরে অনেক প্রিমিয়াম এপ্স বা গেম আছে যেগুল টাকা দিয়ে কিনতে হয়। রুট করলে আপনি অনেক অংশেই ফ্রিতেই ব্যাবহার করতে পারবেন তবে সব পারবেন না।  

৬। আপনার ডিভাইসটির লক স্ক্রিন, হোমস্ক্রিন, ইউজার ইন্টারফেস সবসময় ভাল নাও লাগতে পারে। তখন আপনি কাস্টমাইজ ইন্টারফেস ব্যাবহারের মাধ্যমে আপনার ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন।

এবার কষ্ট করে অসুবিধাগুল পড়ে নেবেন।

১। সবথেকে ভয়ঙ্কর অসুবিধা হল, রুট করার পর কোন ফাইল যদি ডিলিট হয় বা ফাইল যদি এদিক সেদিক হয়ে গেলে ফোনটি ব্রিক হওয়ার সম্ভাবনা থাকে । ব্রিক অর্থ ইট অর্থাৎ ফোনের কার্যক্ষমতা হারিয়ে ফেলা। যা আর কোনভাবে ঠিক করার সম্ভব নাও হতে পারে। 

২। যেদিন ফোন রুট করবেন সেদিন থেকেই আপনার ফোনের জন্য কম্পানির ওয়ারেন্টি শেষ। ভুল করেও তারা আপনার ফোনে আর হাত দিবে না।

এখানে একটা বিষয় না বললেই নয়, অনেকেই বলে থাকে রুট করলে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে । হ্যাক বলতে যদি ফোনের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে । তাহলে বলতে হয়, আপনি যখন বিভিন্ন এপ্স ইন্সটল দেন তখন তাদের অনেক কিছুর পারমিশন দেন তাতেও কিন্তু আপনি পরোক্ষ ভাবে তথ্য চুরির জন্য অনুমতি দিয়ে থাকেন।